ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিল হুতিরা

Date: 2026-03-28
news-banner

প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করা হয়। পরে হুতিদের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়। ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হল। ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে বলা হয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি। হুতিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানায়। এক বিবৃতিতে হুতিরা বলেছে, ইরান-সমর্থিত দলটি বলেছে যে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং বেসামরিক নাগরিক হত্যার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।

দলটি বলেছে, যে তাদের এই অভিযান ‘ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত... এবং সমস্ত প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত’ চলবে।

আজ শনিবার ভোরের এই বিবৃতির আগে গতকাল শুক্রবার আরও কিছু খবর পাওয়া যায়। তাতে বলা হয়, ইরান প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তেল আবিবে অন্তত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার ফলে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ও সতর্ক সংকেত বা সাইরেন বাজছিল।

image

Leave Your Comments