চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি হচ্ছে না: নৌ উপদেষ্টা

Date: 2026-02-08
news-banner

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি অন্তবর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার রাজধানী এক অনুষ্ঠানে সংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় নৌ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম ও তার আশপাশের এলাকার নির্বাচন বিঘ্ন করতে এই আন্দোলন হচ্ছে। স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হবে। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনালের সাথে অন্তবর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না। নেগোসিয়েশনে সময় লাগবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র ২টি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে হচ্ছে না।’

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আশিক চৌধুরী বলেন, ‘প্রজেক্টটা ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপটা শুরু হয়েছিল। যা এখনো চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। যা চলমান থাকবে। এটা সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।’

 

 

image

Leave Your Comments