মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

Date: 2026-02-11
news-banner

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। এতে নির্বাচন থেকে ছিটকে পড়েছেন তিনি।

এদিকে, কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় আসনটিতে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। তার পক্ষে মাঠে নেমেছেন মঞ্জুরুল আহসান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে একটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মঞ্জুরুল। সেখানে তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়। ৫৪ সেকেন্ডের ভিডিওতে মঞ্জুররুলকে বলতে শোনা যায়, ‌‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়াইয়া ছাড়খাড় করে দিবো। আমি কথা পরিষ্কার করে বলেছি। এটা মনে করেই না আমি ভয় দেখাচ্ছি। রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। 

 

 

image

Leave Your Comments