অ্যাক্সিওস
এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, মার্কিন সামরিক বাহিনী গত মাসে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অপারেশনে এআই প্রযুক্তি
ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়, কম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরাসরি
বিদেশি অভিযানে ব্যবহৃত হয়েছে।
তথ্যমতে,
তারা আমেরিকান কম্পানি অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)
মডেলটি সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। এটি সরাসরি যুদ্ধ বা লড়াইয়ের কাজে নয় বরং
গোয়েন্দা তথ্য, বিশ্লেষণ ও পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল।
যদিও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ক্লড-এর তাত্ত্বিক
ব্যবহার এ ধরনের সামরিক অভিযানে প্রথমবারের মতো ধরা পড়েছে এবং এটি কম্পানির নীতির
বিরুদ্ধে বিবেচিত হতে পারে, কারণ অ্যানথ্রপিক সাধারণভাবে তাদের প্রযুক্তিকে সহিংস
কাজ, অস্ত্র নির্মাণ বা নজরদারিতে ব্যবহার থেকে বিরত রাখার নীতিতে চলে।
যদিও অভিযানে কোনো
মার্কিন নাগরিক প্রাণ হারাননি। তবে (৩ জানুয়ারি) কয়েক ডজন ভেনেজুয়েলা এবং
কিউবান সেনা ও নিরাপত্তা কর্মী নিহত হয়।