যশোরের বাঘারপাড়া
উপজেলায় তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ঘটনার একটি
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
শুক্রবার (২০
ফেব্রুয়ারি) তারাবির নামাজ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা
যায়, হেলমেট ও মুখোশধারী একদল লোক তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
এসময়
তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ‘জয় বাংলা’
স্লোগান দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান
তোলেন।
আওয়ামী
লীগের কার্যালয়টি বাঘারপাড়া থানা চত্বর থেকে কয়েক শ মিটার দূরে অবস্থিত। প্রশাসনের
সামনেই নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। ঘটনার প্রতিবাদ জানিয়েছে
অনেকে।
এদিকে এ ঘটনায় তীব্র
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঘারপাড়া উপজেলা শাখা।
তারা এ ঘটনায় জড়িতদের এবং নেপথ্যের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে আটকের দাবি
জানিয়েছেন।
এ বিষয়ে বাঘারপাড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে তারা ঘটনাস্থল
পরিদর্শন করেছেন। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি।