মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন
তিনি।
ডা. শফিকুর রহমান বলেন,
গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না; বরং এটি একটি
দীর্ঘ যাত্রা। আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সেই যাত্রা অব্যাহত
রাখব ইনশাআল্লাহ। যেখানে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলব,
এবং সবসময় জনগণের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ।
বিবৃবিতে বিরোধীদলীয় নেতা
বলেন, আজ থেকে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।
নতুন এ যাত্রায় নাগরিক অংশগ্রহণ, জনগণের ইচ্ছার সুস্পষ্ট প্রকাশ এবং
প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার যৌথ দায়িত্ব আমাদের সবার ওপরই অর্পিত হয়েছে।
সাম্প্রতিক জাতীয়
নির্বাচন এবং জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বিষয়ে অনুষ্ঠিত গণভোটে বাংলাদেশের
সর্বস্তরের নাগরিকগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
গণতন্ত্রে জনগণের মতামতই সর্বাধিক গুরুত্ব বহন করে আর এ কারণেই জনমতের প্রতি
আমাদের সবারই সম্মান থাকা উচিত।
এক্ষেত্রে সর্বাগ্রে আমরা
বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের ওপর আস্থা রেখেছেন, আমাদের
সাথে থেকেছেন এবং পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেছেন। এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
এই মুহূর্তে বিশেষভাবে সেই তরুণ প্রজন্মের কথা স্মরণ করতে হয়- যাদের সাহস, ত্যাগ
এবং একটি উন্নত বাংলাদেশের প্রতি অটল বিশ্বাস আমাদের জাতীয় কাঠামো ও দৃষ্টিভঙ্গিকে
নতুন রূপ দিয়েছে।